Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রীতিমতো উদ্বিগ্ন ক্রিকেট অস্ট্রেলিয়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান ক্রিকেট লিগে সব মিলিয়ে অংশ নিচ্ছেন ২০ জনেরও বেশি অজি ক্রিকেটার এবং কোচ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

রীতিমতো উদ্বিগ্ন ক্রিকেট অস্ট্রেলিয়া
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিডনি:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান ক্রিকেট লিগে সব মিলিয়ে অংশ নিচ্ছেন ২০ জনেরও বেশি অজি ক্রিকেটার এবং কোচ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। শুক্রবার রাতে পিএসএল বন্ধের ঘোষণাও করে পাক ক্রিকেট বোর্ড। দু’দেশের সীমান্তে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। 

Advertisement

এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ক্রিকেট অস্টেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা ভারত ও পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখছি। অস্ট্রেলিয়ার সরকার, পিসিবি ও বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা হচ্ছে।’ উল্লেখ্য, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, নাথান এলিস, অ্যারন হার্ডি, স্পেনসার জনসনরা খেলছেন আইপিএলে। কোচ হিসেবে যুক্ত আছেন রিকি পন্টিং ও ব্র্যাড হ্যাডিন। আবার পিএসএলের সঙ্গে জড়িত ডেভিড ওয়ার্নার, বেন ডোয়ারশুইস, রিলে মেরেডিথ, শন অ্যাবটরা। এছাড়া, ধারাভাষ্যের কাজেও অনেক অজি রয়েছেন উপমহাদেশে। জানা গিয়েছে, অজি ক্রিকেটারদের অধিকাংশই নিরাপত্তাজনিত কারণে দ্রুত দেশে ফিরতে চাইছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ