Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে অপহরণের অভিযোগ, ধৃত সিপিএম নেতা

নাবালিকা অপহরণের অভিযোগে এবার গ্রেপ্তার সিপিএম নেতা। ধৃতের নাম অরূপ বসু ওরফে কুরু।

নাবালিকাকে অপহরণের অভিযোগ, ধৃত সিপিএম নেতা
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: নাবালিকা অপহরণের অভিযোগে এবার গ্রেপ্তার সিপিএম নেতা। ধৃতের নাম অরূপ বসু ওরফে কুরু। এই কাণ্ডে বুধবার রাতে তাঁর ছেলে অয়নাভ বসু ও তার বন্ধু রাহুল হালদারকে দার্জিলিং থেকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনার তদন্তে পুলিস জানতে পারে নাবালিকাকে অপহরণে ‘মদত’ দেন সিপিএম নেতা অরূপ। ধৃত তিনজনকে বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হলে পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি অপহৃত নাবালিকাকে উদ্ধার করে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়েছে বৃহস্পতিবার। নিয়ম মেনে তাকে চাইল্ড ওয়েলফেয়ারের হাতে হস্তান্তর করা হয়েছে। জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লির বাসিন্দা সিপিএম নেতা অরূপ বসু ওরফে কুরু। এলাকায় তাঁর দাপটও আছে। ছেলে অয়নাভ বাবার দাপটকে কাজে লাগিয়ে এলাকায় ক্ষমতা দেখাত বলেই দাবি স্থানীয়দের। অভিযোগ,মঙ্গলবার এলাকার ১৫ বছরের নাবালিকাকে অপহরণ করে অয়নাভ। এই কাণ্ডে অয়নাভর সহযোগী ছিল তার বন্ধু রাহুল। তার বাড়ি নিউ বারাকপুরে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার মধ্যমগ্রাম থানায় অপহরণের লিখিত অভিযোগ হয়। তদন্তে নেমে সিপিএম নেতাপুত্র অয়নাভ এবং রাহুলকে দার্জিলিং থেকে গ্রেপ্তার করে পুলিস। তদন্তে পুলিস জানতে পারে এরসঙ্গে যোগ রয়েছে খোদ সিপিএম নেতা অরূপের। বৃহস্পতিবার তাঁকেও গ্রেপ্তার করেছে পুলিস। এনিয়ে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য আহমেদ আলি খান বলেন,অপহরণের পর অরূপ জানতে পারেন, তারা দার্জিলিংয়ে রয়েছে। পুলিসকে সঙ্গে নিয়ে সে গিয়ে তাদের উদ্ধার করেছে। এতেই পুলিসের ধারণা হয়েছে অপহরণের বিষয়টি তাঁর জানা। সেকারণেই পুলিস তাঁকে গ্রেপ্তার করেছে। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, ধৃত সিপিএম নেতার কীর্তি সবার জানা। তাঁর ছেলে নাবালিকাকে অপহরণ করেছে। তাতে মদত দেন নেতা স্বয়ং, এর থেকে লজ্জার কিছু নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ