Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অমিতাভ বচ্চনের পোস্ট ঘিরে বিতর্ক

জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু। গোটা দেশ নিন্দায় সোচ্চার। শোকবার্তা জানিয়েছেন বলিউড তারকারা। অথচ বলিউডের অন্যতম প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের কোনও প্রতিক্রিয়া নেই! তাঁর টুইট—‘টি ৫৩৫৬-’।

অমিতাভ বচ্চনের পোস্ট ঘিরে বিতর্ক
  • ২৪ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

মুম্বই: জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু। গোটা দেশ নিন্দায় সোচ্চার। শোকবার্তা জানিয়েছেন বলিউড তারকারা। অথচ বলিউডের অন্যতম প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের কোনও প্রতিক্রিয়া নেই! তাঁর টুইট—‘টি ৫৩৫৬-’। নিয়মিত বিগ বি টুইট করলে এভাবেই শুরুতে সংখ্যা লিখে তারপর কোনও বিষয়ে লেখেন। নম্বর দিয়ে বোঝান যে, তিনি এত নম্বর টুইট করলেন। অথচ পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় শুধুই সংখ্যা! কিছুই লিখলেন না বিগ বি! এই প্রশ্নই আপাতত আম জনতার মনে। অনেকেই লিখেছেন, ‘কাশ্মীরে এতকিছু হয়ে গেল, আর আপনি একেবারে চুপ?’ কেউ লিখছেন, ‘চুপ থাকা অনেক কিছুই বুঝিয়ে দেয়। কিছু বলুন স্যর।’ এরকমই অনেক পোস্ট নজরে এসেছে। তবে অনেকেই বলছেন, শুধু টুইট নম্বর পোস্ট করার অর্থ—তিনি বাকরুদ্ধ। এই সময় তিনি কিছু বলার অবস্থায় নেই। যদিও আদতে বিষয়টি কী, তা নিয়ে চর্চা চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ