Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শ্রেয়সের কাছ থেকে শিখতে চান কনোলি

আইপিএল অভিষেকেই নজর কেড়েছেন পাঞ্জাব কিংসের কুপার কনোলি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর ৭২ রানের ইনিংসে মুগ্ধ ক্রিকেট মহল।

শ্রেয়সের কাছ থেকে শিখতে চান কনোলি
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: আইপিএল অভিষেকেই নজর কেড়েছেন পাঞ্জাব কিংসের কুপার কনোলি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর ৭২ রানের ইনিংসে মুগ্ধ ক্রিকেট মহল। কোটিপতি লিগে শুরুতেই দাগ কাটতে পেরে খুশি অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার। তবে আত্মতুষ্ট হতে নারাজ তিনি। বরং পাঞ্জাব কিংসের ক্যাপ্টেনের থেকে আরও শিখতে চান। তাঁর কথায়, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। মিডল অর্ডারে শ্রেয়সের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোই লক্ষ্য ছিল। অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া এ দলের হয়ে ওর বিরুদ্ধে খেলেছি। শ্রেয়স বিশ্বমানের ক্রিকেটার। ওর থেকে অনেক কিছু শেখার রয়েছে।’

Advertisement

কনোলির আইডল শন মার্শ। তিনিও একসময় পাঞ্জাব কিংসের জার্সি গায়ে চাপিয়েছেন। এই প্রসঙ্গে অজি অলরাউন্ডারের মন্তব্য, ‘আইপিএলে পাঞ্জাব কিংসে সুযোগ পাওয়ার পর সবার আগে শন মার্শের সঙ্গে কথা বলি। কিছু মুল্যবান পরামর্শও পেয়েছিলাম।’

Advertisement
সম্পর্কিত সংবাদ