আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ৫টি ডায়ালিসিস মেশিনের মধ্যে তিনটি মেশিন বন্ধ রয়েছে বলে অভিযোগ। এরমধ্যেই জেলা হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা নিতে ৩২ জন রোগী আসেন। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কয়েকজন রোগীকে বাধ্য হয়েই ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এরপরই জেলা হাসপাতালের ডায়ালিসিস পরিষেবার এই বেহাল অবস্থার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।



