Bartaman Logo
৯ জুন, ২০২৬

তামিলনাড়ুতে আসন সমঝোতা চূড়ান্তের পথে কংগ্রেস-ডিএমকে

দীর্ঘ জল্পনার অবসান। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে শাসকদল ডিএমকে-র সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে চলেছে কংগ্রেস। গত নির্বাচনে ২৫টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল হাত শিবির।

তামিলনাড়ুতে আসন সমঝোতা চূড়ান্তের পথে কংগ্রেস-ডিএমকে
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

চেন্নাই: দীর্ঘ জল্পনার অবসান। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে শাসকদল ডিএমকে-র সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে চলেছে কংগ্রেস। গত নির্বাচনে ২৫টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল হাত শিবির। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে ২৮ বা ২৯টি আসনে প্রার্থী দিতে পারে  হাত শিবির। পাশাপাশি একটি রাজ্যসভা 

Advertisement

আসনও পেতে পারে কংগ্রেস। ওয়াকিবহাল মহলের দাবি, এই অগ্রগতির নেপথ্যে রয়েছে কংগ্রেসের বর্ষীয়ান নেতা পি চিদম্বরমের সঙ্গে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের একান্ত বৈঠক। কংগ্রেসের এক সাংসদ জানিয়েছেন, সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এই সমঝোতায় অনুমোদন দিয়েছেন। অন্যদিকে ডিএমকের এক সাংসদের দাবি, কংগ্রেসের 
পক্ষে তাদের মতো নির্ভরযোগ্য বন্ধু আর নেই। উল্লেখ্য, কংগ্রেস প্রথমে ৩৪টি আসন দাবি করেছিল। ন্যূনতম ৩০টি আসনে আপসের প্রস্তাব দেয়। ২০১৯ সাল থেকে টানা তিনটি নির্বাচনে জয়ী হয়েছে ডিএমকে-কংগ্রেস জোট। যদিও আসন সমঝোতা নিয়ে বিড়ম্বনা তৈরি হয়। 

সম্পর্কিত সংবাদ