Bartaman Logo
৯ জুন, ২০২৬

সংঘাত অতীত, এলন মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি জিও’র

একদিন আগেই গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছিল সুনীল মিত্তলের সংস্থা ভারতী এয়ারটেল। বুধবার ঘোষণা এল রিলায়েন্স জিও-র তরফেও।

সংঘাত অতীত, এলন মাস্কের স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি জিও’র
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: একদিন আগেই গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছিল সুনীল মিত্তলের সংস্থা ভারতী এয়ারটেল। বুধবার ঘোষণা এল রিলায়েন্স জিও-র তরফেও। এদিন মুকেশ আম্বানির সংস্থাও জানাল, ভারতে স্টারলিঙ্কের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানে মার্কিন ধনকুবের এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। 

Advertisement

ভারতে দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরেই রিলায়েন্স ও মাস্কের স্পেসএক্সের মধ্যে সংঘাত চলছিল। রিলায়েন্সের আবেদন ছিল, প্রশাসনিক বণ্টন নয় নয়, এক্ষেত্রেও স্পেকট্রামের নিলাম করতে হবে। যদিও মাস্কের সংস্থার দাবি ছিল, বিশ্বব্যাপী প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনিকভাবে স্পেকট্রাম বণ্টন করতে হবে। জিওর বক্তব্য ছিল, অতীতে বিভিন্ন ক্ষেত্রে নিলামের মাধ্যমেই তাদের স্পেকট্রাম পেতে হয়েছে। এখন প্রশাসনিক বণ্টনের পথে হাঁটলে তাতে মাস্কের সংস্থা বাড়তি সুবিধা পাবে। যদিও রিলায়েন্সের সেই বক্তব্য খারিজ করে সম্প্রতি সরকার মাস্কের সংস্থার পক্ষেই দাঁড়ায়। এরই প্রেক্ষাপটে এবার এয়ারটেলের পথে হেঁটে জিও ঘোষণা করল, তারাও মাস্কের সংস্থার সঙ্গে চুক্তি করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভারতে জিও-র রিটেল আউটলেট ও অনলাইন স্টোরের মাধ্যমে স্টারলিঙ্কের সরঞ্জাম কেনার সুযোগ মিলবে। সেগুলির ইনস্টলেশন ও অ্যাক্টিভেশনেও সহায়তা করা হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে দুই সংস্থা। 

সম্পর্কিত সংবাদ