নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতকে বসাচ্ছেন ফেভারিটের আসনে। নিজেদের পিছিয়ে রাখতেও তাঁর বিন্দুমাত্র আপত্তি নেই। তবে তারমধ্যেই ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারি ব্রুকের গলায় আত্মবিশ্বাসের ছোঁয়া। বুধবার বিকেলে সাফ বললেন, ‘পারফেক্ট ম্যাচ না খেলেও তো আমরা উঠেছি শেষ চারে। আসল হল নিজেদের উপরে বিশ্বাস। ভারতের বিরুদ্ধে এমন ঐতিহ্যশালী মাঠে সেমি-ফাইনালে নামাটা আমাদের অনেকের কাছেই স্বপ্নের। ফল যাই হোক না কেন সবাই সেরাটা মেলে ধরতে প্রস্তুত।’ ভারতীয় স্পিনারদের যে ভয় করছে না ব্রিটিশরা, সেই বার্তাও স্পষ্ট। অধিনায়কের মতে, ‘আমরা তো স্পিন ভালোই খেলি। ভয় পাব কেন? আমাদের দলেও বেশ কয়েকজন দুর্দান্ত স্পিনার রয়েছে। ওদের সামলানো বরং ভারতের কাছেই চ্যালেঞ্জ।’



