Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ক্যাশলেস নিয়ে নালিশ, বিমা সংস্থাগুলিকে ‌তলব কমিশনের

বছর বছর মোটা টাকার ঩বিমার প্রিমিয়াম দিতে হয় রোগীকে। অথচ নামেই ‘ক্যাশলেস’ পরিষেবা। প্রাইভেট হাসপাতালে চিকিৎসার পর অধিকাংশ সময় পুরো বিল মেটায় না সংশ্লিষ্ট বিমা সংস্থা।

ক্যাশলেস নিয়ে নালিশ,  বিমা সংস্থাগুলিকে ‌তলব কমিশনের
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর বছর মোটা টাকার বিমার প্রিমিয়াম দিতে হয় রোগীকে। অথচ নামেই ‘ক্যাশলেস’ পরিষেবা। প্রাইভেট হাসপাতালে চিকিৎসার পর অধিকাংশ সময় পুরো বিল মেটায় না সংশ্লিষ্ট বিমা সংস্থা। বিলের কমপক্ষে ১০-১৫ শতাংশ টাকা মেটাতে হয় উপভোক্তাকেই। রাজ্যে ব্যবসা করা স্বাস্থ্য বিমা সংস্থাগুলির সম্পর্কে এমন অভিযোগ জমা পড়েছে। তারই প্রেক্ষিতে বিমা সংস্থাগুলির প্রতিনিধিকে ডেকে পাঠাল স্বাস্থ্য কমিশন। ২১ এপ্রিল ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকে বসছেন কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা। ১১টি স্বাস্থ্যবিমা সংস্থা ও তাদের টিপিএদের নিয়ে বৈঠক হবে। স্বাস্থ্য কমিশনের এক কর্তা বলেন, বিমা সংস্থাগুলির বিরুদ্ধে রোগীর তরফে আনা অভিযোগের পাশাপাশি শোনা হবে ওই সংস্থাগুলিরও বক্তব্য। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ