Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বায়োমেট্রিক না থাকলে অনুমোদন বাতিল কলেজের

বেসরকারি ডিএলএড কলেজগুলিতে ২০ দিনের মধ্যে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করতে হবে। নাহলে বাতিল করা হবে অনুমোদন।

বায়োমেট্রিক না  থাকলে অনুমোদন বাতিল কলেজের
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি ডিএলএড কলেজগুলিতে ২০ দিনের মধ্যে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করতে হবে। নাহলে বাতিল করা হবে অনুমোদন। মঙ্গলবার এই মর্মে অর্ডার জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ব্যবস্থায় শিক্ষক এবং পড়ুয়া, উভয়ের হাজিরার তথ্য রাখতে হবে। শুধু বায়োমেট্রিক ডিভাইস বসালেই হবে না। পড়ুয়া এবং শিক্ষকদের হাজিরার তথ্য কলেজের ওয়েবসাইটে প্রতি সপ্তাহে আপলোড করতে হবে। পর্ষদের বক্তব্য, শিক্ষক প্রশিক্ষণের মান ধরে রাখতে এই ব্যবস্থা অপরিহার্য। তাই এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রসঙ্গত, কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এনসিটিই-র ২০১৯ সালে জারি করা একটি নির্দেশিকার ভিত্তিতে আগেও পর্ষদ এই অর্ডার দিয়েছিল। তা সত্ত্বেও বহু কলেজ এখনও এই ব্যবস্থা চালু করেনি। শুধু তাই নয়, পরীক্ষার সময় মনগড়া হাজিরার তথ্য দেওয়া হয়েছে। তাই, এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পর্ষদ। প্রসঙ্গত, বিভিন্ন কারণে বহু ডিএলএড কলেজের অনুমোদন ধাপে ধাপে বাতিল করেছে পর্ষদ। তাই ওয়াকিবহাল মহলের ধারণা, অন্তত বায়োমেট্রিক ব্যবস্থার অভাবে অনুমোদন বাতিলের ঝুঁকি নিতে চাইবে না কলেজগুলি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ