রাজনীতির পাশাপাশি সমান দক্ষতায় বিমানের কো পাইলটের দায়িত্বও সামলালেন বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি। এজন্য তাঁর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সম্প্রতি পাটনা থেকে দিল্লিগামী একটি বিমানে চেপেছিলেন শিবরাজ। সেই বিমানের কো-পাইলট ছিলেন রাজীব। সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করে শিবরাজ লিখেছেন, ‘রাজীবজি আজ আপনি আমাদের হৃদয় জয় করলেন। আপনি যেভাবে সহজ ভাষায় যাত্রীদের নানা তথ্য জানাচ্ছিলেন, তা অনন্য।’ রাজীবের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন শিবরাজ।



