Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রীরামপুর স্টেশন এলাকায় হকার উচ্ছেদে ছাড়পত্র

শ্রীরামপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এর আগে এই কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।

শ্রীরামপুর স্টেশন এলাকায় হকার উচ্ছেদে ছাড়পত্র
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রীরামপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এর আগে এই কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বুধবার সেই স্থগিতাদেশ তুলে নিয়ে রেলকে হকার উচ্ছেদের ছাড়পত্র দিয়েছেন বিচারপতি।

Advertisement

অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা শ্রীরামপুর স্টেশনের আশপাশ জবরদখল মুক্ত করতে নোটিস জারি করেছিল রেল কর্তৃপক্ষ। মাস দু’য়েক আগেই সেই উচ্ছেদের কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু রেলের সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল পরিচালিত ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন হকার ইউনিয়ন। সেই মামলার শুনানিতে বিচারপতির প্রশ্ন ছিল, হকাররা ওই এলাকায় ৫০ বছর ব্যবসা করলেও ইউনিয়নের একজনেরও কি ব্যবসার জন্য বৈধ লাইসেন্স আছে? ইউনিয়নের আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, লাইসেন্স না থাকলেও ওই হকাররা বহিরাগত নন। দীর্ঘদিন ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা করছেন। তাঁদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হোক। 
এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দেন, হাওড়ার ডিআরএম হকারদের নথি দেখে শুনানি করে তাঁদের বক্তব্য জানানোর সুযোগ দেবেন। কিন্তু এদিন মামলার শুনানিতে রেলের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, ডিআরএম হকারদের নথি পেশের সুযোগ দিয়ে তাঁদের শুনানির জন্য ডেকেছিলেন। কিন্তু একজনও বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই বিচারপতি সিনহা নির্দেশে জানিয়ে দেন, আগের জারি করা নোটিস মোতাবেক শ্রীরামপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় বেআইনি জবরদখলকারীদের উচ্ছেদ করতে পারবে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, হাইকোর্টের এদিনের নির্দেশের পর শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ