Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

দক্ষিণ চীন সাগরে অবরোধ চীনের

দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের জলসীমায় প্রবেশপথ অবরুদ্ধ করে রাখল চীন। এই প্রেক্ষাপটে ফিলিপিন্স ও আমেরিকা যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। যার লক্ষ্য দক্ষিণ চীন সাগরে নৌ-চলাচলের অধিকার জোরদার করা।

দক্ষিণ চীন সাগরে অবরোধ চীনের
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

বেজিং: দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের জলসীমায় প্রবেশপথ অবরুদ্ধ করে রাখল চীন। এই প্রেক্ষাপটে ফিলিপিন্স ও আমেরিকা যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। যার লক্ষ্য দক্ষিণ চীন সাগরে নৌ-চলাচলের অধিকার জোরদার করা। ওই অঞ্চলের স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে, নৌসেনা, কোস্ট গার্ড মোতায়েন করে প্রবেশপথ অবরুদ্ধ করেছে বেজিং। একাধিক ফিশিং বোট ও কোস্ট গার্ডের নৌকা দিয়ে তৈরি প্রায় ৩৫২ মিটার দীর্ঘ একটি ভাসমান বেড়া তৈরি করা হয়েছে। ফলত ফিলিপিন্সের মৎস্যজীবীরা চলাচল করতে পারছেন না। ভৌগোলিকভাবে এই অঞ্চল ফিলিপিন্সের অর্থনৈতিক অঞ্চলের ভেতরে পড়লেও, বেজিং এটিকে নিজেদের অংশ বলে দাবি করে। ২০১২ সাল থেকে কার্যত জোর করে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পরিস্থিতির মোকাবিলায় ফিলিপিন্স তাদের কোস্ট গার্ড ও মৎস্যজীবী নৌকা পাঠালেও চীনা বাধা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, এই টানাপোড়েন দীর্ঘমেয়াদি সংঘাতের রূপ নিতে পারে। ২০১৬ সালের আন্তর্জাতিক আদালতের রায়ে চীনের দাবি আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলা হলেও সার্বভৌমত্বের বিরোধ মেটেনি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ