মাথাভাঙার পূর্ব খাটেরবাড়ি এলাকায় বিষধর সাপের ছোবলে রনি দে (১০) নামে এক শিশুর মৃত্যু হল। পরিবার সূত্রে খবর, তাদের ঘরে একটি ব্যাঙ ঢুকে পড়েছিল। শিশুটি ওই ব্যাঙটিকে ধরতে যায়। সেইসময় আচমকাই একটি সাপ তাকে ছোবল দেয়। তড়িঘড়ি শিশুটিকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসা শুরু হলেও তাকে বাঁচানো যায়নি। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া।



