Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআরে ব্যস্ত মুখ্য বিচারক, মুলতুবি ৮ ‌জেএমবি জঙ্গির বিচার

খোদ বিচারভবনের মুখ্য বিচারক   এসআইআরের কাজে যুক্ত রয়েছেন। আর সেই কারণে আট জেএমবি জঙ্গির বিরুদ্ধে বুধবার বিচার প্রক্রিয়া মুলতুবি হয়ে গেল।

এসআইআরে ব্যস্ত মুখ্য বিচারক,  মুলতুবি ৮ ‌জেএমবি জঙ্গির বিচার
  • ২ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খোদ বিচারভবনের মুখ্য বিচারক   এসআইআরের কাজে যুক্ত রয়েছেন। আর সেই কারণে আট জেএমবি জঙ্গির বিরুদ্ধে বুধবার বিচার প্রক্রিয়া মুলতুবি হয়ে গেল। এদিন ছিল  মামলার শুনানি। সরকারি কৌঁসুলি গণেশ মাইতি জানান, নির্দিষ্ট সময়ে হাজির ছিলেন সাক্ষী। কিন্তু মুখ্য বিচারক সুকুমার রায় এসআইআরের কাজে যুক্ত। ফলে মামলার শুনানি স্থগিত হয়ে যায়। ভারপ্রাপ্ত বিচারক শ্রুতিরূপা ঘোষ মাজি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ৩০ এপ্রিল। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে কলকাতা পুলিশের এসটিএফ শহরের নাশকতা ঘটানোর চেষ্টার এক মামলায় মোট ২১জন জেএমবি জঙ্গিকে অভিযুক্ত করে। তার মধ্যে তিন দফায় মোট ১৩ জন জেএমবি জঙ্গি দোষ কবুল করে সাজাপ্রাপ্ত হয়। বাকি আট অভিযুক্তের বিরুদ্ধে আগেই চার্জ গঠন হয়েছিল। শুরু হয়েছিল মূল মামলার বিচার। এদিনও ছিল এই মামলার শুনানি। কিন্তু তা স্থগিত হয়ে যায়। আদালত সূত্রের খবর, এই আট অভিযুক্ত জেএমবি জঙ্গি ‘দোষ’ কবুল না করায় তাদের বিরুদ্ধে চলছে এই মামলার শুনানি।                                                                                                            

Advertisement
সম্পর্কিত সংবাদ