Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইপিএলে এভার্টনের কাছে হারল চেলসি

সময়টা মোটেই ভালো যাচ্ছে না চেলসির। একের পর এক ব্যর্থতার জেরে বছরের শুরুতেই কোচ বদল ঘটেছিল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে।

ইপিএলে এভার্টনের কাছে হারল চেলসি
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: সময়টা মোটেই ভালো যাচ্ছে না চেলসির। একের পর এক ব্যর্থতার জেরে বছরের শুরুতেই কোচ বদল ঘটেছিল স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে। নতুন কোচ লিয়াম রোজেনিয়রের হাত ধরে কিছুটা ঘুরে দাঁড়ায় দ্য ব্লুজ। তবে গত দেড় সপ্তাহে একের পর হারে ফের কোণঠাসা তারা। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে দু’লেগেই পিএসজি’র কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন এনজো ফার্নান্ডেজরা। এবার প্রিমিয়ার লিগেও পরপর দু’ম্যাচে বশ মানলেন তাঁরা। শনিবার অ্যাওয়ে ম্যাচে এভার্টনের কাছে ০-৩ গোলে হেরে মাঠ ছাড়ল চেলসি। জোড়া গোলে এভার্টনের জয়ের নায়ক বেটো। এছাড়া স্কোরশিটে নাম তোলেন লিমান নাদিয়া। হেরে ষষ্ঠ স্থানেই রইল চেলসি (৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট)। এমন পরিস্থিতিতে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের পথ কঠিন হয়ে দাঁড়াচ্ছে চেলসির সামনে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ