Bartaman Logo
৯ জুন, ২০২৬

চন্দ্রযান ৫ নিয়ে ছাড়পত্র মিলেছে: ইসরো চেয়ারম্যান

চন্দ্রযান-৫ অভিযানে কেন্দ্রের অনুমোদন পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই অভিযানে মহাকাশযানের সঙ্গে ২৫০ কেজি ওজনের রোভার পাঠানো হবে।

চন্দ্রযান ৫ নিয়ে ছাড়পত্র মিলেছে: ইসরো চেয়ারম্যান
  • ১৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চন্দ্রযান-৫ অভিযানে কেন্দ্রের অনুমোদন পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এই অভিযানে মহাকাশযানের সঙ্গে ২৫০ কেজি ওজনের রোভার পাঠানো হবে। এমনটাই জানালেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। গত বছর চন্দ্রযান-৪ অভিযানের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছিল কেন্দ্র। সব ঠিক থাকলে ২০২৭ সালে এই অভিযান হবে। ইসরো চেয়ারম্যানের কথায়, ‘তিনদিন আগে চন্দ্রযান-৫ অভিযানে ছাড়পত্র পেয়েছি। এই অভিযানে আমাদের সহযোগিতা করবে জাপান।’ চন্দ্রপৃষ্ঠ নিয়ে গবেষণার লক্ষ্যেই চন্দ্রযান অভিযান শুরু করেছিল ইসরো। ২০০৮ সালে চাঁদে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-১। তারপর আরও দু’বার চাঁদে পাড়ি দিয়েছে চন্দ্রযান। তৃতীয় অভিযানে এসেছিল ঐতিহাসিক সাফল্য। প্রথমবার চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করেছিল চন্দ্রযান-৩। ওই মহাকাশযানের সঙ্গে গিয়েছিল রোভার ‘প্রজ্ঞান’। যার ওজন ছিল ২৫ কেজি। পঞ্চম অভিযানে ২৫০ কেজির রোভার পাঠাবে ইসরো। নারায়ণনের কথায়, ‘চন্দ্রপৃষ্ঠে গবেষণার কাজ করবে এই অত্যাধুনকি রোভার।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ