মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হলেন চৈতালি সরকার। তিনি প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী। চৈতালি দেবী বর্তমানে ইংলিশবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর আগে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। তাঁর পরিবর্তে দলের নতুন চেয়ারপার্সন হিসেবে চৈতালি সরকারের নাম প্রকাশ করা হয়।



