Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

১ এপ্রিল থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বন্ধ করছে কেন্দ্র

২০২৩ সালের এক এপ্রিল থেকে চালু হয়েছিল মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্প। এটির নাম, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট।

১ এপ্রিল থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বন্ধ করছে কেন্দ্র
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালের এক এপ্রিল থেকে চালু হয়েছিল মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্প। এটির নাম, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে পোস্ট অফিস ও ব্যাঙ্কের মাধ্যমে সর্বোচ্চ দু’লাখ টাকা জমাতে পারেন মহিলারা। ৩১ মার্চের পর থেকে প্রকল্পটি আর চালু রাখবে না কেন্দ্র। তাই কোনও ব্যাঙ্ক বা ডাকঘরের শাখা যাতে নতুন করে এক এপ্রিল থেকে এই প্রকল্পের অ্যাকাউন্ট না খোলে, তার জন্য নির্দেশিকা জারি হল। দু’বছর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, মহিলারা এই স্কিমে সুদ পাবেন বার্ষিক ৭.৫ শতাংশ হারে। ন্যূনতম এক হাজার টাকা দিয়ে মহিলারা তা কিনতে পারবেন। কেনা যাবে এক হাজার টাকার গুণিতকে। প্রকল্পটি কেন্দ্র বন্ধ করলেও, যাঁরা আগামী সোমবারের মধ্যে তা কিনবেন, তা আগামী দু’বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়া যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ