Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘লিভ-ইন’ সম্পর্ককে বিয়ের মর্যাদা সেন্সাসে

আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সেন্সাসের ‘গৃহ গণনা’। আর সেই পর্ব শুরুর আগেই চমক। ‘লিভ-ইন’ সম্পর্ককে বিয়ের মর্যাদাই দিচ্ছে এবারের জনগণনা। লিভ-ইন সম্পর্কে থাকা যুগলদের বিবাহিত হিসাবেই গণ্য করা হবে।

‘লিভ-ইন’ সম্পর্ককে বিয়ের মর্যাদা সেন্সাসে
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সেন্সাসের ‘গৃহ গণনা’। আর সেই পর্ব শুরুর আগেই চমক। ‘লিভ-ইন’ সম্পর্ককে বিয়ের মর্যাদাই দিচ্ছে এবারের জনগণনা। লিভ-ইন সম্পর্কে থাকা যুগলদের বিবাহিত হিসাবেই গণ্য করা হবে। এমনটাই জানানো হয়েছে আসন্ন জনগণনার জন্য তৈরি কেন্দ্রের সেলফ ইনিউমারেশন পোর্টালে। 

Advertisement

সেন্সাসের ‘গৃহ গণনা’ পর্বে দেশের নাগরিকরা কীভাবে বসবাস করছেন, তা নথিভুক্ত করা হবে। সেজন্য প্রথমে নিজে থেকেই অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। সেই কারণে খোলা হচ্ছে সেলফ ইনিউমারেশন পোর্টাল। পাশাপাশি একটি বিশেষ অ্যাপও তৈরি করা হবে। ইংরেজি, হিন্দি, বাংলা সহ ১৪টি আঞ্চলিক ভাষায় ৩৩টি প্রশ্ন থাকছে সেখানে। পোর্টালে থাকা প্রশ্নগুলি নিয়ে সংশয় দূর করতে একাধিক তথ্য দেওয়া রয়েছে সেন্সাসের ওয়েবসাইটে। সেখানে থাকা একটি প্রশ্নে লেখা রয়েছে, ‘লিভ-ইন সম্পর্কে থাকা যুগলকে কি বিবাহিত হিসাবে দেখা হবে?’ উত্তরে জানানা হয়েছে, ‘লিভ-ইন সম্পর্ককে স্থিতিশীল হিসাবে বিবেচনা করলে সংশ্লিষ্ট দম্পতিকে বিবাহিত হিসাবেই নথিবদ্ধ করা হবে।’
মোট দু’টি পর্বে চলবে এবারের জনগণনা। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত গৃহ গণনা। পরের পর্ব শুরু হবে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে। প্রতিটি র‌াজ্য নিজের মতো করে ৩০ দিনের মধ্যে সেন্সাসের কাজ শেষ করতে পারবে। কাজ শুরুর ১৫ দিন আগে শুরু হবে  ‘সেলফ ইনিউমারেশন’ ফর্ম পূরণের কাজ।

সম্পর্কিত সংবাদ