বারাকপুরে শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরের ১৫০ বছর উদযাপন
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ১২৮১ বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তির দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারাকপুরে গঙ্গার ধারে শিবশক্তি অন্নপূর্ণা মন্দির উদ্বোধন করেছিলেন। সোমবার সেটির দেড়শো বছরের প্রতিষ্ঠা দিবসে বিশেষ পুজোর আয়োজন করা হল। সকালে গঙ্গায় ঘট স্নান করে জল ভরে এনে অন্নপূর্ণা মায়ের পুজো শুরু হয়। দুপুরবেলা পাঁচরকম ভাজা, সব্জি, 

Advertisement

অন্ন, মিষ্টান্ন ভোগ দেওয়া হয়। হয় বিশেষ হোম যজ্ঞ এবং আরতি। মন্দির কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ বিশ্বাস বলেন, রানি রাসমণির ছোট কন্যা জগদম্বা এই মন্দির তৈরি করেছিলেন। কোথায় মন্দির হবে তা ঠিক করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। তিনি চারবার মন্দিরে এসেছিলেন। - নিজস্ব চিত্র