Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জন্য ক্যাশলেস চিকিৎসা

আসন্ন বিধানসভা ভোটে নিরাপত্তার কাজে আসা কেন্দ্রীয় বাহিনির জওয়ানের প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার।

ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জন্য ক্যাশলেস চিকিৎসা
  • ৩০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন বিধানসভা ভোটে নিরাপত্তার কাজে আসা কেন্দ্রীয় বাহিনির জওয়ানের প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। এই মর্মে এক নির্দেশনামাও জারি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কলকাতা এবং বিভিন্ন জেলায় নথিভুক্ত প্রাইভেট হাসপাতালে কেন্দ্রীয় বাহিনির জওয়ানরা এই পরিষেবা পাবেন। হেলথ স্কিমে নথিভুক্ত  ২৩৪টি প্রাইভেট হাসপাতালে এই চিকিৎসা মিলবে। ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম-২০১৪’—এই বিধি অনুযায়ী ইলেকশন ডিউটি চলাকালীন যে কোনও ঘটনা-দুর্ঘটনায় অসুস্থ বা আঘাত পেলে তাঁদের এইভাবে চিকিৎসা মিলবে। সেজন্য সংশ্লিষ্ট কমিশনারেটের পুলিশ কমিশনার বা জেলার পুলিশ সুপার, যুগ্ম পুলিশ কমিশনার এবং ডিসি র‌্যাঙ্কের আধিকারিকরা নির্দিষ্ট ফমার্ট মেনে অনুরোধ পাঠাবে হাসপাতালকে। সেখানে কেন্দ্রীয় বাহিনির জওয়ানের নাম, পদ, আইডি কার্ড নম্বর, ব্যাটেলিয়ন সহ বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট প্রাইভেট হাসপাতালে পাঠাতে হবে। হাসপাতাল আবার যাচাই করে চিকিৎসার বিল পাঠাবে। বিল মেটাবে রাজ্য। প্রসঙ্গত, আসন্ন নির্বাচন উপলক্ষে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনির জওয়ান রাজ্যে থাকবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ