Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

চলতি আর্থিক বর্ষে পণ্য পরিবহণ বৃদ্ধি কলকাতা ও হলদিয়া বন্দরে

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি)-এর কলকাতা ও হলদিয়া বন্দরে পণ্য পরিবহণ বেড়েছে। গত ২০২৪-২৫ আর্থিক বছরে মোট ৬৩.৯৫১ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়েছিল। সেখানে চলতি ২০২৫-২৬ আর্থিক বছরে ফেব্রুয়ারি পর্যন্ত ৬৪.০২৬ মিলিয়ন টন পণ্য পরিবহন হয়ে গিয়েছে।

চলতি আর্থিক বর্ষে পণ্য পরিবহণ  বৃদ্ধি কলকাতা ও হলদিয়া বন্দরে
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি)-এর কলকাতা ও হলদিয়া বন্দরে পণ্য পরিবহণ বেড়েছে। গত ২০২৪-২৫ আর্থিক বছরে মোট ৬৩.৯৫১ মিলিয়ন টন পণ্য পরিবহণ হয়েছিল। সেখানে চলতি ২০২৫-২৬ আর্থিক বছরে ফেব্রুয়ারি পর্যন্ত ৬৪.০২৬ মিলিয়ন টন পণ্য পরিবহন হয়ে গিয়েছে। মার্চ মাস শেষে অর্থাৎ সম্পূর্ণ অর্থবর্ষে এই পরিমাণ স্বাভাবিকভাবে আরও বাড়বে। 

Advertisement

এই সময়কালে শুধু কলকাতা বন্দরেই পণ্য পরিবহণ ১৫.০১ মিলিয়ন টন থেকে বেড়ে হয়েছে ১৭.০৩৩ মিলিয়ন টন। শতাংশের হিসেবে এই বৃদ্ধি ১৩.৪৮ শতাংশ। হলদিয়া বন্দরে পণ্য পরিবহণ হয়েছে ৪৬.৯৩৩ মিলিয়ন টন। যা গত অর্থবর্ষে ছিল ৪২.৬৯৭ মিলিয়ন টন। শতাংশের হিসেবে হলদিয়ায় বৃদ্ধি হয়েছে ১০.০৬ শতাংশ। দুই বন্দর মিলিয়ে পণ্য পরিবহন বেড়েছে ১০.৯৫ শতাংশ। 
কন্টেনারে থাকা পণ্য পরিবহণ বৃদ্ধিতে কলকাতা ও হলদিয়া বন্দর রেকর্ড করেছে। ফেব্রুয়ারি পর্যন্ত চলতি আর্থিক বছরে এখানে ৮,৭৪,৩৬০ টিইইউ কন্টেনার পরিবহণ করা হয়েছে। এর আগে ২০১৯-২০ আর্থিক বছরে কলকাতা সবথেকে বেশি, ৮৪৪৭৬২ টিইইউ কন্টেনার পরিবহণ হয়েছিল। হলদিয়া বন্দর ২,০৯,১৭৭ টিইইউ কন্টেনার পরিবহণ করেছে। এর আগে গত আর্থিক বছরে এখানে কন্টেনার পরিবহণের সর্বাধিক রেকর্ড হয় (১৮৪৭৩৪ টিইইউ)। এসএমপি’র চেয়ারম্যান রথেন্দ্র রমণ জানিয়েছেন, আর্থিক বছর শেষ হওয়ার আগেই পণ্য পরিবহণ আগের তুলনায় বেড়ে যাওয়া বন্দরের সামগ্রিক  দক্ষতা বৃদ্ধিরই প্রমাণ। আগামী দিনে পণ্য পরিবহণ আরও বাড়বে।

সম্পর্কিত সংবাদ