Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

খাদে গাড়ি, মৃত ৩

সাপ্তাহিক বাজার সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা অসমের ডিমা হাসাও জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যান ২০০ ফুট খাদে পড়ে মৃত্যু হল ৩ জনের।

খাদে গাড়ি, মৃত ৩
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: সাপ্তাহিক বাজার সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা অসমের ডিমা হাসাও জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যান ২০০ ফুট খাদে পড়ে মৃত্যু হল ৩ জনের। গুরুতর জখম ৪ জন। জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ হাফলং থানার অন্তর্গত বোরো হাফলং এলাকার নিউ হাফলং অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনাটি ঘটে। হাফলংয়ের সাপ্তাহিক বাজার থেকে লামডিংয়ে ফিরছিলেন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ৩ জন। পুলিস এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাফলং সিভিল হাসপাতালে নিয়ে যায়। তাঁদের অবস্থাও গুরুতর, জানিয়েছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ