Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্যাসের কালোবাজারি রুখতে অভিযান

রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন। শুক্রবার কলকাতা সংলগ্ন বরানগর, বারাসত, মধ্যমগ্রাম, হাওড়ার একাধিক জায়গায় অভিযান চালায় পুলিশ।

গ্যাসের কালোবাজারি রুখতে অভিযান
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, বরানগর ও বারাসত: রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন। শুক্রবার কলকাতা সংলগ্ন বরানগর, বারাসত, মধ্যমগ্রাম, হাওড়ার একাধিক জায়গায় অভিযান চালায় পুলিশ।  হাওড়ায় পুলিশের নজরে অলিগলিতে গজিয়ে ওঠা বেআইনি গ্যাস রিফিলিং কারখানাগুলি। কারণ, এসব কারখানায় ভরতি সিলিন্ডার এনে ছোটো ছোটো সিলিন্ডারে গ্যাস ভরা হয়। ভরানো হয় কমার্শিয়াল সিলিন্ডারও। হাওড়ার এমন বেআইনি রিফিলিং কারখানাগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তারা কোথায় সিলিন্ডার মজুত করছেন, সেই খোঁজ চলছে। এদিন বিকেলে একযোগে বারাসত ও মধ্যমগ্রামের চারটি গোডাউনে অভিযান চালান আধিকারিকরা। বরানগরের ডানলপ এলাকার গ্যাস গোডাউনে আচমকা তল্লাশি চালায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ডানলপে ভারত গ্যাস এজেন্সির গোডাউনে তল্লাশি চলে। সেই সময় দু’টি লরি থেকে কয়েকশো সিলিন্ডার নামানো হচ্ছিল। পুলিশ ওই এজেন্সির স্টক রেজিস্টার ও অন্যান্য নথি পরীক্ষা করে। হাওড়া পুলিশ সূত্রে খবর, টিকিয়াপাড়া, বেলিলিয়াস রোড, খালপাড় সহ ঘিঞ্জি এলাকায় লুকিয়ে চলছে বেশ কয়েকটি অবৈধ গ্যাস রিফিলিং কারখানা। তারা বাজারচলতি দামের তুলনায় ২০০-৩০০ টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রি করে। ভরতি ও খালি সিলিন্ডার আসে গ্যাসের গোডাউন থেকে। কারবারে যুক্ত ব্যবসায়ীরা একাধিক ভুয়ো আধার, প্যান জমা রেখে অস্তিত্বহীন ব্যক্তির নামে কানেকশন নিয়ে রেখেছেন বলে অভিযোগ।   এদিকে, গ্যাসের কালোবাজারি ও এবং কৃত্রিম সংকট রুখতে এদিন বারাসাতের বাদু, কাজিপাড়া, হাটখোলা সহ মধ্যমগ্রামের রোহোন্ডা-চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার ডিস্ট্রিবিউটরের অফিস ও গোডাউনে অভিযান চলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ