Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা হাইকোর্টে জামিন, ১৩ বছর পর জেলমুক্তি সারদা কর্তার

প্রায় ১৩ বছর পরে জেলমুক্তি হচ্ছে সারদাকর্তা সুদীপ্ত সেনের। আজ, বুধবার তাঁকে জামিনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্টে জামিন, ১৩ বছর পর জেলমুক্তি সারদা কর্তার
  • ৮ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ১৩ বছর পরে জেলমুক্তি হচ্ছে সারদাকর্তা সুদীপ্ত সেনের। আজ, বুধবার তাঁকে জামিনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর ফলে বারাসতে রাজ্য পুলিশের হাতে থাকা ২টি মামলাতেই জামিন পেলেন তিনি। এদিন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। এর আগে সিবিআইয়ের হাতে থাকা ৭৬টি মামলায় জামিন পেয়েছিলেন সারদাকর্তা। এরপর আজ রাজ্য পুলিশের ২টি মামলাতেও জামিন দেওয়া হল তাঁকে।

Advertisement

জানা যাচ্ছে জামিনের ক্ষেত্রে আদালতের পক্ষ থেকে কিছু শর্ত আরোপ করা হয়েছে। তার মধ্যে রয়েছে- নিম্ন আদালতের কাছে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যাওয়া যাবে না। বারাসত থানায় তাঁর স্থায়ী ঠিকানা জানাতে হবে। কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না। মোবাইল সারাক্ষণ অন রাখতে হবে। সেই নম্বর তদন্তকারী আধিকারিককে দিয়ে রাখতে হবে। মাসে অন্তত একবার বারাসত থানার ওসিকে রিপোর্ট দিতে হবে। এই নির্দেশের আগে কিছুক্ষণ রায়দান স্থগিতও রাখা হয়েছিল। মনে করা হচ্ছে, আদালতে জামিন মঞ্জুরের পরই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি। প্রসঙ্গত, চিটফাণ্ড কেলেঙ্কারিতে ২০১৩ সালের ২৭ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। সিবিআই ৭৬টি মামলা হাতে নেয়। রাজ্য পুলিশের হাতে ছিল বাকি মামলাগুলি। তার মধ্যে বারসতে রাজ্য পুলিশের দায়ের করা দুটি মামলায় আজ জামিন দেওয়া হল সুদীপ্ত সেনকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ