Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়ির হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, এল বম্ব স্কোয়াড-পুলিশ কুকুর

এলাকার হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক। খবর পেয়ে এল পুলিশ, বম্ব স্কোয়াড। পোস্টঅফিসে তল্লাশি চালানো হল পুলিশ কুকুর দিয়ে। ঘটনায় জলপাইগুড়ির হেড পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট রবি লামা বলেন, কলকাতায় রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে আমাদের সার্কেল অফিসে একটা খবর আসে।

জলপাইগুড়ির হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক, এল বম্ব স্কোয়াড-পুলিশ কুকুর
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এলাকার হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক। খবর পেয়ে এল পুলিশ, বম্ব স্কোয়াড। পোস্টঅফিসে তল্লাশি চালানো হল পুলিশ কুকুর দিয়ে। ঘটনায় জলপাইগুড়ির হেড পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট রবি লামা বলেন, কলকাতায় রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে আমাদের সার্কেল অফিসে একটা খবর আসে। সেইমতো যোগাযোগ ভবন থেকে আমাদের মেল করে জানানো হয়, পরে জরুরি ভিডিও কনফারেন্সও হয়।

Advertisement

সেখানে জানানো হয়, আজ, বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত বিশেষ সতর্ক থাকতে হবে। অফিসের ভিতরে কোথাও বিস্ফোরক থাকতে পারে। সেইমতো রাজ্যে যত পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে সবগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমরাও তড়িঘড়ি পুলিশকে খবর দিই। কর্মীদের সবাইকে বাইরে করে দেওয়া হয়। যাঁরা পরিষেবা নিতে এসেছিলেন তাঁদেরও বের করে দেওয়া হয়। পুলিশ, বম্ব স্কোয়াড তল্লাশির পর সবুজ সংকেত দিলে তারপরই আবার পাসপোর্ট সেবাকেন্দ্রের কাজ শুরু হয়।

সম্পর্কিত সংবাদ