Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা বিজেপির ৩ বারের মন্ডল সভাপতির

কোতুলপুরে বিজেপির তিনবারের মন্ডল সভাপতি সমীর চালক নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন। বিজেপির গোঁজ প্রার্থী থাকায় দলের অন্দরে অস্বস্তি বেড়েছে।

নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা বিজেপির ৩ বারের মন্ডল সভাপতির
  • ৭ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরে বিজেপির তিনবারের মন্ডল সভাপতি সমীর চালক নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিলেন। বিজেপির গোঁজ প্রার্থী থাকায় দলের অন্দরে অস্বস্তি বেড়েছে। সমীরবাবু বলেন, দলের বর্তমান প্রার্থী ২০২১ সালে টিকিট না পেয়ে নির্দল হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। যদিও তিনি পরে তা তুলে নিয়েছিলেন। কিন্তু বিজেপির টিকিটে যিনি জেতেন তিনি পরে তৃণমূলে যোগ দেন। বর্তমান প্রার্থীও যে দলবদল করবে না তাঁর কোনও গ্যারেন্টি নেই। তাই বিজেপিকে বাঁচাতেই নির্দলে মনোনয়নপত্র জমা করেছি।

Advertisement

এই ঘটনায় গেরুয়া শিবিরের প্রার্থী লক্ষীকান্ত মজুমদার বলেন, সমীরবাবু দীর্ঘদিনের বিজেপি কর্মী। ওনার বুকে পদ্মফুল গেঁথে রয়েছে। কিন্তু দলে একটাই টিকিট। সেই কারণেই হয়ত ওনার মনে অভিমান হয়েছে। ওনাকে বুঝিয়ে মনোনয়নপত্র তোলানো হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ