Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটাধিকার হরণের প্ল্যান বিজেপির, তোপ বিমান বসুর

বৈধ ভোটারদের অধিকার হরণের তীব্র নিন্দা জানাল বামফ্রন্ট। বুধবার বামফ্রন্ট সভাপতি একটি বিবৃতি দিয়ে বলেন, পরিকল্পনা মাফিক ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে জোরপূর্বক বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

ভোটাধিকার হরণের প্ল্যান বিজেপির, তোপ বিমান বসুর
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধ, কলকাতা: বৈধ ভোটারদের অধিকার হরণের তীব্র নিন্দা জানাল বামফ্রন্ট। বুধবার বামফ্রন্ট সভাপতি একটি বিবৃতি দিয়ে বলেন, পরিকল্পনা মাফিক ভাষা, ধর্ম, বর্ণ নির্বিশেষে জোরপূর্বক বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এঁদের বিপুল অংশ গরিব, প্রান্তিক, খেটেখাওয়া মানুষ। বিমানবাবুর বক্তব্য, বিজেপি এই সমগ্র পরিকল্পনার মাথা হিসাবে কাজ করেছে। কেন্দ্রীয় সরকার ও শাসক দল নয়া ফ্যাসিবাদী কায়দায় এই আক্রমণ নামিয়ে এনেছে। বিমানবাবু আরো বলেন, রাজ্যের শাসক দল প্রশাসন ব্যবহার করে এই কাজে সাহায্য করেছে। এর পাশাপাশি তিনি বলেছেন, ভোটারদের ট্রাইবুনালে আবেদনের জন্য বামফ্রন্টের আইনজীবী ও অন্যান্য কর্মীরা সাহায্য করছেন। এই সহায়তার গতি বাড়ানোর কথা বলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। বৈধ ভোটারদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলারও পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ