Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

মমতার প্রচার থামাতে মরিয়া বিজেপি, ফের দ্বারস্থ কমিশনের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার যে বিজেপির কাছে সবচেয়ে বেশি চিন্তার, তা স্পষ্ট হচ্ছে। না হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রচার থামানোর জন্য কেন রীতিমতো মরিয়া গেরুয়া শিবির?

মমতার প্রচার থামাতে মরিয়া বিজেপি, ফের দ্বারস্থ কমিশনের
  • ৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার যে বিজেপির কাছে সবচেয়ে বেশি চিন্তার, তা স্পষ্ট হচ্ছে। না হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রচার থামানোর জন্য কেন রীতিমতো মরিয়া গেরুয়া শিবির? ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত তিনবার মুখ্যমন্ত্রীর প্রচারে নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। গত ২৫ মার্চ মমতার বিরুদ্ধে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। গত ৩০ মার্চ মমতার বিরুদ্ধে ভোটারদের উস্কানি এবং ভয় দেখানোর অভিযোগ তুলে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার একই ইস্যুতে ফের জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপির কেন্দ্রীয় পার্টি। এদিনের প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমার, অর্জুনরাম মেঘাওয়াল এবং বিজেপির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। তিনটি ক্ষেত্রেই নির্বাচন কমিশনের কাছে বিজেপির আর্জির বিষয় একটিই। তা হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার ব্যাপারে অবিলম্বে নির্দেশ দিক কমিশন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ