Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে মুখোমুখি বিজেপি ও তৃণমূলের মিছিল, দেওয়া হল স্লোগান, পাল্টা স্লোগান

মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বারুইপুরে বিজেপি-তৃণমূলের মুখোমুখি মিছিলে দেখা দিল উত্তেজনা। দেওয়া হল স্লোগান, পাল্টা স্লোগান।

বারুইপুরে মুখোমুখি বিজেপি ও তৃণমূলের মিছিল, দেওয়া হল স্লোগান, পাল্টা স্লোগান
  • ৭ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বারুইপুরে বিজেপি-তৃণমূলের মুখোমুখি মিছিলে দেখা দিল উত্তেজনা। দেওয়া হল স্লোগান, পাল্টা স্লোগান। সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় মিছিল করে বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে আসছিলেন। সেইসময় ওই পথেই কুলতলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডলের সমর্থনেও মিছিল আসছিল। বারুইপুর থানার সামনে দিয়ে এসডিও অফিসের সংলগ্ন সড়কে দুটি মিছিল মুখোমুখি হয়। এরপরই  উত্তেজনা দেখা দেয় বলে অভিযোগ। স্লোগান, পাল্টা স্লোগান দেওয়া হয় দুই দলের পক্ষ থেকেই।

Advertisement

অন্যদিকে, বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, তার মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষমেশ তৃণমূল তা করতে পারেনি। এই ঘটনায় তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র বলেন, দুটি মিছিলই মুখোমুখি হয়েছিল। কিন্তু কোনও গোলগোল হয়নি। গণতান্ত্রিক দেশ সবাই নমিনেশন দেবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ