


নয়াদিল্লি: এবার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নিশানায় র্যাপার বাদশা। তাঁর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ‘টাটিরি’ গান নিয়ে বিতর্কে গায়ক। এই গানে মহিলাদের অসম্মান করা হয়েছে বলে অভিযোগ। এর জেরে বাদশার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হরিয়ানার মহিলা কমিশন। বিতর্কের মুখে অবশ্য সমাজমাধ্যমে ক্ষমাও চেয়ে বার্তা দিয়েছিলেন বাদশা। এবার এই গান বিতর্কেই বিষ্ণোই গ্যাং হুমকির মুখে পড়লেন গায়ক। সমাজমাধ্যমে তাদের হুমকি, ‘হরিয়ানার সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে ওই গানে। এর জন্য ওঁর কপালে গুলি চালানো হবে।’ শুধু বাদশাই নয়, এর আগে সলমন খান, কপিল শর্মা, রোহিত শেট্টির মতো তারকারা একাধিকবার বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে পড়েছেন।
অন্যদিকে, রবিবার দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে তুমুল বিশৃঙ্খলা হয়। অনুষ্ঠান চলাকালীন দর্শক ও আয়োজক সংস্থার সদস্যদের মধ্যে হাতাহাতি বেধে যায়। ফলে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল গায়ককে।