হালিশহরের হাজিনগর কোনা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনা। আজ, বুধবার বিকেলে বাইকে করে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল বছর উনিশের বিশ্বজিৎ রায় চৌধুরী নামের এক যুবকের। তিনি হালিশহরের খাস বাটির বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হালিশহর থানার পুলিস। গাড়ির চালক অশোক পালকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।



