Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসের ধাক্কায় মৃত্যু বাইক চালকের

পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। কড়েয়া থানা এলাকার ওই বাসিন্দার নাম শাহিল কবীর (২৫)।

বাসের ধাক্কায় মৃত্যু বাইক চালকের
  • ১৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। কড়েয়া থানা এলাকার ওই বাসিন্দার নাম শাহিল কবীর (২৫)। দুপুর আড়াইটে নাগাদ বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের। লালবাজার সূত্রে খবর, শাহিল সায়েন্স সিটির কাছে একটি বিলাসবহুল হোটেলের কর্মচারী। সকালের শিফটে ডিউটি ছিল তাঁর। কাজ শেষে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। বাইক চালকের মাথায় হেলমেট ছিল না। ৪ নম্বর ব্রিজের উপরে নিউটাউন-আন্দুল রোডের একটি বেসরকারি বাস বাইক চালককে ধাক্কা মারে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় ইস্ট ট্রাফিক গার্ডের পুলিস। রক্তাক্ত অবস্থায় ওই বাইক চালককে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক বাসটিকে আটক করেছে কড়েয়া থানার পুলিস। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে চালককে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ