Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পূর্ব মেদিনীপুরের শ্রীকৃষ্ণপুরে বাইক দুর্ঘটনা, মৃত ২

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার শ্রীকৃষ্ণপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল দুই বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা...

পূর্ব মেদিনীপুরের শ্রীকৃষ্ণপুরে বাইক দুর্ঘটনা, মৃত ২
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার শ্রীকৃষ্ণপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল দুই বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার জেরে একজনের দেহ এবং মাথা আলাদা হয়ে গিয়েছে। মৃত দু'জনেরই বাড়ি হাওড়ার দাসনগরে। তাঁরা বাইকে চেপে কাঁথির দিক থেকে ১১৬বি জাতীয় সড়ক দিয়ে হাওড়ার দিকে ফিরছিলেন। শ্রীকৃষ্ণপুরের কাছে উল্টো দিকে আসা একটি বাসের সঙ্গে বাইকটির ধাক্কা লাগে। দুমড়ে মুচড়ে যায় বাইকটি। ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ