Bartaman Logo
৯ জুন, ২০২৬

নেহরু ও সিআইএ’র মধ্যে যোগসূত্র হিসাবে ছিলেন বিজু পট্টনায়েক: বিজেপি সাংসদ, পালটা তোপ বিজেডির

মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করতেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েক।

নেহরু ও সিআইএ’র মধ্যে যোগসূত্র হিসাবে ছিলেন বিজু পট্টনায়েক: বিজেপি সাংসদ, পালটা তোপ বিজেডির
  • ৩০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ ও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করতেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েক। এমনই চাঞ্চল‌্যকর দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তারপর থেকেই ওড়িশা সহ দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে নিশিকান্ত দুবের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেডির রাজ‌্যসভার সাংসদ সস্মিত পাত্র। তাঁর মতে, রাজনৈতিক ফায়দা লুটতে ও দলের শীর্ষ নেতৃত্বের কাছে ভালো হওয়ার জন্য ইতিহাসকে কলুষিত করার চেষ্টা করছেন দুবে। একজন মহান নেতাকে কলঙ্কিত করার চেষ্টা করছেন তিনি। 

Advertisement

বিজু জনতা দল তাঁর নামেই নামাঙ্কিত। ১৯৬১-৬৩ এবং ১৯৯০-৯৫ সালে ওড়িশার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বিজু পট্টানায়েক। দেশে স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার পাশাপাশি তৎকালীন সময়ে এক দুঃসাহসিক অভিযানেও অংশ নিয়েছিলেন তিনি। ১৯৪৭ সালে বিমান উড়িয়ে ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামীদের উদ্ধার করেছিলেন। একইসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। 
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ‘আমেরিকার টাকায় ১৯৬২ সালে চীনের বিরুদ্ধে লড়েছিলেন নেহরু। তিনি সিআইএ’র সঙ্গেও যুক্ত ছিলেন। আর সেই সময় নেহরু ও আমেরিকার মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেছিলেন বিজু পট্টনায়েক। নেহরুর নির্দেশে নাকি আমেরিকাও গিয়েছিলেন বিজু। সেখানে প্রতিরক্ষা বিষয়ক আলোচনাও করেছিলেন।’ এর পরেই দুবের মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিজেপি সাংসদকে আক্রমণ শানিয়েছেন বিজু জনতা দলের নেতারা। তাঁদের কথায়, এটি সম্পূর্ণ মিথ্যা। দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন নিশিকান্ত। শুধুমাত্র প্রচারে আসতেই এহেন মন্তব্য করেছেন বিজেপি সাংসদ।

সম্পর্কিত সংবাদ