Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে নিষিদ্ধ হওয়ার পথে ভোগলে ও ডুল

ইডেনের পিচ বিতর্কে ইন্ধন জুগিয়ে কড়া শাস্তির মুখে দুই ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও সাইমন ডুল। খুব সম্ভবত, তাঁরা ক্রিকেটের নন্দনকাননে হতে চলা আইপিএলের বাকি ম্যাচগুলিতে আর কমেন্ট্রি করতে পারবেন না।

ইডেনে নিষিদ্ধ হওয়ার পথে ভোগলে ও ডুল
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনের পিচ বিতর্কে ইন্ধন জুগিয়ে কড়া শাস্তির মুখে দুই ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও সাইমন ডুল। খুব সম্ভবত, তাঁরা ক্রিকেটের নন্দনকাননে হতে চলা আইপিএলের বাকি ম্যাচগুলিতে আর কমেন্ট্রি করতে পারবেন না। শীঘ্রই এই ব্যাপারে নির্দেশিকা জারি করতে পারে বিসিসিআই।

Advertisement

প্রথম ম্যাচে আরসিবি’র কাছে পরাজয়ের পর ইডেনের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। ব্যর্থতার কারণ হিসেবে স্পিনিং ট্র্যাক না পাওয়াকেই শিখণ্ডী করেছিলেন তিনি। তবে কিউরেটর সুজন মুখার্জি সাফ জানিয়ে দিয়েছিলেন, টার্নিং ট্র্যাক বানানো সম্ভব নয়, যতদিন তিনি দায়িত্বে আছেন। কিউরেটরের এই মন্তব্য অনেকে ভালো চোখে নেননি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও সাইমন ডুল অযাচিতভাবে বিতর্কে নাক গলানোয়। তাঁদের বক্তব্য ছিল, কেকেআর যদি ইডেনে হোম অ্যাডভান্টেজ না পায় তাহলে অন্য মাঠ বেছে নেওয়া উচিত।’ বিষয়টি ভালোভাবে নেয়নি সিএবি। দুই ধারাভাষ্যকারের বিরুদ্ধে বোর্ডের কাছে অভিযোগ জানানো হয়। তাদের দাবি বোর্ড মেনে নিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ