Bartaman Logo
৯ জুন, ২০২৬

বেঙ্গালুরু-মুম্বই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার চালু শীঘ্রই

শীঘ্রই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু করতে চলেছে রেলমন্ত্রক। জানা যাচ্ছে, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে।

বেঙ্গালুরু-মুম্বই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার চালু শীঘ্রই
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীঘ্রই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু করতে চলেছে রেলমন্ত্রক। জানা যাচ্ছে, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে। রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এসংক্রান্ত ঘোষণা করা হবে। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই চালু হবে এই ট্রেনের যাত্রী পরিষেবা। এই মুহূর্তে সারা দেশে শয়নযান বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলে একটিই। কলকাতা থেকে গুয়াহাটির মধ্যে তা চালানো হয়। ইংরেজি নতুন বছরের একেবারে গোড়া থেকেই কলকাতা-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চলছে। চলতি বছরে মোট ছ’টি রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন চালানোর ‘টার্গেট’ রেখেছে রেল বোর্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ