সিপিএম পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে প্রায় ৭ লক্ষ টাকা উদ্ধার করে ফেরতের নির্দেশ দিয়েছিল ব্লক প্রশাসন। কিন্তু তা না দেওয়ায় ওই প্রধানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলেন তেহট্ট-১ ব্লকের বিডিও। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস বাম-কংগ্রেস জোটের প্রধান টগরী ঘোষকে আজ, মঙ্গলবার গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে তেহট্ট থানার তেহট্ট-১ ব্লকের কানাইনগর গ্রাম পঞ্চায়েতে। আগামীকাল অর্থাৎ বুধবার তাঁকে তেহট্ট আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিস।



