Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল বিডিওর

এসআইআরের কাজ সম্পন্ন করতে বড় দায়িত্ব পড়েছে বিডিওদের উপর। কিন্তু সেই এসআইআর শুনানিতেই এবার ডাক পড়ল খোদ বিডিওর।...

এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল বিডিওর
  • ৫ জানুয়ারি, ২০২৬ ১৯:০১
Prefer us on Google

এসআইআরের কাজ সম্পন্ন করতে বড় দায়িত্ব পড়েছে বিডিওদের উপর। কিন্তু সেই এসআইআর শুনানিতেই এবার ডাক পড়ল খোদ বিডিওর। লাইনে দাঁড়িয়ে তিনি পেশ করলেন নথি। ২০০২- এর ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে ডাক পড়ল লাভা-র বিডিও ভারতী চিক বড়াইক-সহ তাঁর বাবা, ভাই-বোনের। যা নিয়ে ডুয়ার্সের মেটেলিতে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। যেখানে রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন বিডিওরা সেখানে এই ছবি একেবারেই ব্যতিক্রমী। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় বিডিও ভারতী, তাঁর বাবা কপিল চিক বড়াইক এবং পরিবারের আরও দুই সদস্যের নাম না থাকায় এসআইআর শুনানিতে তাঁদের ডাকা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ