Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রেফারিং নিয়ে উয়েফা’র কাছে অভিযোগ জানাল বার্সেসোনা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তুঙ্গে। রেফারির একটি সিদ্ধান্ত বিরুদ্ধে উয়েফায় অভিযোগ জানাল বার্সা ম্যানেজমেন্ট।

রেফারিং নিয়ে উয়েফা’র কাছে অভিযোগ জানাল বার্সেসোনা
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তুঙ্গে। রেফারির একটি সিদ্ধান্ত বিরুদ্ধে উয়েফায় অভিযোগ জানাল বার্সা ম্যানেজমেন্ট। উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে ম্যাচের ৫৪ মিনিটে। গোলরক্ষক বক্সে পাস বাড়ান মার্ককে। কিন্তু সেই বল হাত দিয়ে আটকাতে দেখা যায় আতলেতিকো ডিফেন্ডারকে। তা দেখে পেনাল্টির আবেদন করেন বার্সা খেলোয়া‌ড়রা। কিন্তু তাতে কর্ণপাত করেননি রেফারি। ম্যাচে ০-২ ব্যবধানে হারের পর এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেন কোচ হ্যান্সি ফ্লিক। এবার ম্যানেজমেন্ট অভিযোগ জানাল উয়েফাতে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ