Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

গাজায় ‘হামলা তো সবে শুরু’ নেতানিয়াহুর হুমকিতে জল্পনা

যুদ্ধবিরতি অতীত! রমজান মাসেই গাজায় ফের বিমান হানা চালিয়েছে ইজরায়েল। তাতে কার্যত মৃত্যুপুরীর চেহারা নিয়েছে এই ভূখণ্ড।

গাজায় ‘হামলা তো সবে শুরু’ নেতানিয়াহুর হুমকিতে জল্পনা
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ ও নয়াদিল্লি: যুদ্ধবিরতি অতীত! রমজান মাসেই গাজায় ফের বিমান হানা চালিয়েছে ইজরায়েল। তাতে কার্যত মৃত্যুপুরীর চেহারা নিয়েছে এই ভূখণ্ড। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০০ জন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কয়েকশো আহত। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চালু হওয়ার পর এটাই সবচেয়ে রক্তাক্ষয়ী হামলা। যদিও এই প্রাণহানির জন্য হামাসকেই দায়ী করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। সেখানে নেতানিয়াহু জানিয়েছেন, হামাস আমাদের শহরে ঢুকে খুন করেছে। মহিলাদের ধর্ষণের পাশাপাশি ভালোবাসার মানুষগুলিকে অপহরণ করেছে। বন্দিদের মুক্ত করতে তাদের একাধিকবার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু, সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাই বিমান হানার জন্য হামাসই দায়ী। এমন আক্রমণ যে আরও হবে, তাও স্পষ্ট করে দিয়েছেন নেতানিয়াহু। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, এই তো সবে শুরু। লড়াই চলবে। সমঝোতা করতে হলে এরমধ্যেই হামাসকে এগিয়ে আসতে হবে। 

Advertisement

হামাস শান্তি চায় না বলেও দাবি করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘বিগত দু’সপ্তাহ ধরে কোনও সামরিক পদক্ষেপ নেয়নি ইজরায়েল। আমরা হামাসের উত্তরের অপেক্ষা করছিলাম। কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ইউটকঅফের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করতেই বিমান হানার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, প্যালেস্তাইনের কোনও নাগরিককে নিশানা করেনি ইজরায়েল। শুধু মাত্র হামাস জঙ্গিদেরই উপরে আঘাত হানা হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অবিলম্বে গাজা থেকে সমস্ত পণবন্দিদের মুক্তি দেওয়া হোক। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ পৌঁছনোও দরকার।

সম্পর্কিত সংবাদ