Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তাঁর নামে মামলা কত, জানতে চেয়ে হাইকোর্টে অশোক দিন্দা

তাঁর বিরুদ্ধে রাজ্যে কোথায় কত মামলা রয়েছে, তা জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিদায়ী বিজেপি বিধায়ক অশোক দিন্দা।

তাঁর নামে মামলা কত, জানতে  চেয়ে হাইকোর্টে অশোক দিন্দা
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁর বিরুদ্ধে রাজ্যে কোথায় কত মামলা রয়েছে, তা জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিদায়ী বিজেপি বিধায়ক অশোক দিন্দা। কলকাতা পুলিশ জানিয়েছে, অশোক দিন্দার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে রাজ্য পুলিশ এখনো কোনো তথ্য দেয়নি। দিন্দার আবেদনের ভিত্তিতে শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে, আগামী বুধবার জানাতে হবে আবেদনকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশ এলাকায় কত মামলা রয়েছে। বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নিজের হলফনামায় প্রার্থীকে জানাতে হয় তাঁর বিরুদ্ধে কী কী মামলা রয়েছে। অশোক দিন্দা ময়নার বিদায়ী বিজেপি বিধায়ক। ওই আসনে এবারও তিনি প্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। তার আগে মামলার সংখ্যা জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ