Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল আর্যমানের

২০১৮ সালের নভেম্বর। ইডেনে রনজি ট্রফিতে মুখোমুখি বাংলা-মধ্যপ্রদেশ। ফলো-অন করে ইনিংস হারের সামনে অ্যাওয়ে টিম। এমন কোণঠাসা পরিস্থিতিতেই লড়াকু শতরান উপহার দেন বাঁ-হাতি ওপেনার।

বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল আর্যমানের
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: ২০১৮ সালের নভেম্বর। ইডেনে রনজি ট্রফিতে মুখোমুখি বাংলা-মধ্যপ্রদেশ। ফলো-অন করে ইনিংস হারের সামনে অ্যাওয়ে টিম। এমন কোণঠাসা পরিস্থিতিতেই লড়াকু শতরান উপহার দেন বাঁ-হাতি ওপেনার। ২১ বছর বয়সির সেই অপরাজিত ১০৩ রানই হয়ে ওঠে মধ্যপ্রদেশের পরিত্রাতা। সেদিনের ক্রিকেটার আর্যমান বিড়লা এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির নতুন চেয়ারম্যান!

Advertisement

মঙ্গলবারই আরসিবি’কে রেকর্ড অর্থে কিনেছে আদিত্য বিড়লা গ্রুপ, বিএক্সপিই, বোল্ট ভেঞ্চার্স ও টাইমস অব ইন্ডিয়াকে নিয়ে গড়া কনসোর্টিয়াম। শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লার পুত্র আর্যমান আরসিবি’র চেয়ারম্যান হওয়ার পরই ক্রিকেটমহলে শুরু হয়েছে চর্চা। কারণ, বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের সঙ্গেই রনজি খেলেছেন তিনি। এবছরই দলে আসা বেঙ্কটেশ আয়ারও ছিলেন তাঁর সতীর্থ। আর্যমানও স্বপ্ন দেখতেন বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু তাঁর কেরিয়ার দীর্ঘ হয়নি। খেলার মাঠ ছেড়ে পারিবারিক ব্যবসায় পা রাখেন তিনি। তবে ক্রিকেট নিয়ে তাঁক ভালোবাসা কমেনি। আরসিবি’র চেয়ারম্যান হওয়াতেই তা প্রতিফলিত। 

সম্পর্কিত সংবাদ