Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিয়মভঙ্গ, জরিমানা অর্শদীপের

টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিয়মভঙ্গের অভিযোগ। ২.৯ ধারা অনুযায়ী ভারতীয় পেসার অর্শদীপ সিংকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করল আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পেসারকে জরিমানার নির্দেশ দিয়েছেন।

টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিয়মভঙ্গ, জরিমানা অর্শদীপের
  • ১০ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

মুম্বই, ১০ মার্চ: টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিয়মভঙ্গের অভিযোগ। ২.৯ ধারা অনুযায়ী ভারতীয় পেসার অর্শদীপ সিংকে ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করল আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পেসারকে জরিমানার নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, এটি জরিমানা লেভেল ১ পর্যায়ের শৃঙ্খলাভঙ্গের জন্য। এর পাশাপাশি অখেলোয়াড়সুলভ আচরণের অর্শদীপের নামে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। গত ২৪ মাসে এটিই অর্শদীপের প্রথম অপরাধ।

Advertisement

টি-২০ বিশ্বকাপের ফাইনালে গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা চলাকালীন নিউজিল্যান্ডের প্লেয়ার ড্যারেল মিচেলকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে আম্পয়ার এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অবশ্য ক্ষমাও চান অর্শদীপ। কিন্তু তারপরও লাভ হল না। আইসিসি-র শাস্তির মুখে পড়তে হল ভারতীয় এই পেসারকে। আইসিসি সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক কোনও ম্যাচে বিপক্ষের কোনও প্লেয়ারকে বিপজ্জনকভাবে বল ছুঁড়ে মারা শাস্তিযোগ্য আপরাধ। সেই জন্যই জরিমানার কোপে পড়েছেন অর্শদীপ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ