Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আর্সেনালের স্বপ্নভঙ্গ, লিগ কাপ ম্যান সিটির

ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে আর্সেনালকে দাপটে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের ফল ২-০। রবিবারের ফাইনালে একপেশে ম্যাচে দু’টি গোলই মিডফিল্ডার নিকো ও’রেইলি’র।

আর্সেনালের স্বপ্নভঙ্গ, লিগ কাপ ম্যান সিটির
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে আর্সেনালকে দাপটে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের ফল ২-০। রবিবারের ফাইনালে একপেশে ম্যাচে দু’টি গোলই মিডফিল্ডার নিকো ও’রেইলি’র। ২১ বছর বয়সির উভয় গোল আসে হেডে। তাঁর প্রথম গোলটি হয় ৬০ মিনিটে, আর্সেনাল গোলরক্ষকের ভুলে। পরের গোলটি মাত্র চার মিনিট পর। নিকোর জোড়া গোলই পেপ গুয়ার্দিওলা ব্রিগেডের মরশুমের প্রথম ট্রফি জেতা নিশ্চিত করে। এই নিয়ে পেপের সময়ে ১৯তম ট্রফি জিতল নীল ম্যাঞ্চেস্টার। এদিন আর্সেনালকে একেবারেই ছন্দে দেখায়নি। তাদের সমর্থকরাও মিইয়ে রইলেন আগাগোড়া। দলের এমন পরাজয় যেন বিশ্বাসই হচ্ছিল না তাঁদের। ম্যাচের শেষলগ্নে আর্সেনাল অবশ্য তেড়েফুঁড়ে আক্রমণ চালায়। কিন্ত‌ু ব্যবধান কমানো যায়নি। দিনটাই যে ছিল না মিকেল আর্তেতার দলের!  

Advertisement
সম্পর্কিত সংবাদ