নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালে সমাজমাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরচিকর মন্তব্যের জেরে মামলা দায়ের করা হয়ে ছিল ইউটিউবার রৌদ্র রায়ের বিরুদ্ধে। সেই মামলায় গরহাজির থাকায় শুক্রবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। কলকাতার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ওই আদেশ দিয়েছেন। আগামী ১ এপ্রিলের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রের খবর। কলকাতা জেলা আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু এদিন জানান, ওই অভিযুক্ত মামলায় গরহাজির থাকার কারণে সরকার পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আর্জি জানানো হয়। বিচারক সেই আর্জি মঞ্জুর করেছেন।



