Bartaman Logo
৯ জুন, ২০২৬

অনুপ্রবেশ রুখল সেনা, খতম জঙ্গি

জম্মু ও কাশ্মীরের উরি সীমান্ত দিয়ে বড়োসড়ো অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় সেনা। বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক পাকিস্তানি জঙ্গির।

অনুপ্রবেশ রুখল সেনা, খতম জঙ্গি
  • ১৬ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের উরি সীমান্ত দিয়ে বড়োসড়ো অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল ভারতীয় সেনা। বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক পাকিস্তানি জঙ্গির। প্রশাসন সূত্রে খবর, উরি সেক্টরের সীমান্তবর্তী বুছার অঞ্চলে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সতর্ক ছিল বাহিনী। অনুপ্রবেশ ঠেকাতে যৌথ অভিযান শুরু হয়। অনুপ্রবেশকারীরা কোণঠাসা হয়ে পড়তেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলির লড়াইয়ে এক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। সেনা জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি একে সিরিজের রাইফেল, পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। রবিবার সকাল পর্যন্ত লড়াই চলেছে বলে খবর। প্রসঙ্গত, দিনদু’য়েক আগেই অমৃতসর গ্রামীণ পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। তাদের থেকে একটি একে ৪৭ রাইফেল ও তিনটি গ্লক পিস্তল উদ্ধার হয়েছিল। জেরায় ধৃতরা জানিয়েছে, মূলত পুলিশের উপর হামলা চালানোর জন্য পাকিস্তান থেকে হ্যান্ডলারদের মাধ্যমে অস্ত্র পাঠানো হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ