Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট প্রস্তুতি, বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে সশস্ত্র পুলিশের রুট মার্চ শুরু

কেন্দ্রীয় বাহিনী আসার আগেই শিল্পাঞ্চলের স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ শুরু করল বারাকপুর পুলিশ কমিশনারেটের সশস্ত্র বাহিনী।

ভোট প্রস্তুতি, বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে সশস্ত্র পুলিশের রুট মার্চ শুরু
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কেন্দ্রীয় বাহিনী আসার আগেই শিল্পাঞ্চলের স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ শুরু করল বারাকপুর পুলিশ কমিশনারেটের সশস্ত্র বাহিনী। অতীতে যে সব এলাকায় বা ভোটকেন্দ্রে গোলমাল হয়েছে, সেখানে টহলদারি করা হচ্ছে। ভাটপাড়া, জগদ্দল, টিটাগড় সহ কয়েকটি থানা এলাকায় স্পর্শকাতর জায়গা চিহ্নিত করার কাজ সম্পন্ন করেছে পুলিশ। প্রথমে সেই সব এলাকা, পরে গোটা কমিশনারেট এলাকা জুড়ে রুট মার্চ চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

রুট মার্চের নেতৃত্ব থাকছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিসি পদমর্যাদার অফিসাররা। থাকছেন থানার আইসি। মানুষের ভয়-ভীতি দূর করতে, ভোটারদের আস্থা বাড়াতেই এই টহলদারি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যাতে নির্বাচন কমিশন পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে, তার জন্যই আগে থেকে এই পদক্ষেপ বলে মনে করছে অভিজ্ঞ মহল। তবে বারাকপুর পুলিশ কমিশনারেটের বেশ কিছু অঞ্চল রয়েছে খুবই উত্তেজনা প্রবণ। যার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর হল ভাটপাড়া। যে এলাকায় গোলমালের সম্ভাবনা আছে, সেখানে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ। আগামী বিধানসভা ভোটে বারাকপুর শিল্পাঞ্চলে যাতে গোলমাল না হয়, তার জন্য নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বারাকপুর পুলিশ কমিশনারেট। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটে যেখানে যেখানে গোলমাল হয়েছিল, সেই জায়গা চিহ্নিত করে স্পর্শকাতর এলাকার তালিকা তৈরির কাজ শুরু করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। ভোটে গোলমাল পাকাতে পারে এমন ব্যক্তিদের নামের তালিকাও প্রস্তুত রাখা হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ