Bartaman Logo
১০ জুন, ২০২৬

আরও ৪৭৪টি অচেনা দল বাদ

নথিভুক্ত হওয়া সত্ত্বেও গত ছ’বছরে একটিও নির্বাচনে লড়েনি। চলছিল অন্যান্য নিয়ম লঙ্ঘনের পালাও। সাধারণ মানুষের কাছে অপরিচিত এরকমই আরও ৪৭৪টি রেজিস্টারড রাজনৈতিক দলের (আরইউপিপি) নাম নিজেদের খাতা থেকে ছেঁটে ফেলল নির্বাচন কমিশন।

আরও ৪৭৪টি অচেনা দল বাদ
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নথিভুক্ত হওয়া সত্ত্বেও গত ছ’বছরে একটিও নির্বাচনে লড়েনি। চলছিল অন্যান্য নিয়ম লঙ্ঘনের পালাও। সাধারণ মানুষের কাছে অপরিচিত এরকমই আরও ৪৭৪টি রেজিস্টারড রাজনৈতিক দলের (আরইউপিপি) নাম নিজেদের খাতা থেকে ছেঁটে ফেলল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফেই একথা জানানো হয়েছে। এর আগে গত ৯ আগস্ট প্রথম দফায় এরকমই ৩৩৪টি দলকে বাদ দেওয়া হয়েছিল। সেপ্টেম্বরে বাদ পড়ল আরও ৪৭৪টি। এর ফলে দু’মাসে কমিশনের তালিকা থেকে সরল মোট ৮০৮টি আরইউপিপি। এর ফলে মোট ২ হাজার ৫২০টি অচেনা রেডিস্টারড দলের মধ্যে কমিশনের খাতায় রইল ২ হাজার ৪৬টি আরইউপিপি। এছাড়া কমিশনে নথিভুক্ত রয়েছে 

Advertisement

ছ’টি সর্বভারতীয় ও রাজ্যস্তরের ৬৭টি দল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ